লালপুরে গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ী আটক

আপডেট: August 24, 2023 |
inbound4765009265707416971
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ৮ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, লালপুর উপজেলার পুকন্দা মৃত গাফ্ফার প্রাংয়ের মো. বাচ্চু মিয়া (৫৩) ও মো. বজলু মিয়া (৫০), মো. বাচ্চু মিয়ার স্ত্রী মোসা. আদরী বেগম (৪৫), মো. বজলু মিয়ার ছেলে মো. আলামিন হোসেন (২৭), গোসাইপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মোস্তাক আহম্মেদ (৫২), বাঁশবাড়িয়া (মিল্কিপাড়া) গ্রামের মো. হোসু আলীর ছেলে মো. হাসান আলী (২৫) এবং কুড়িগ্রামের ফুলবাড়িয়ার অনন্তপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. আবুল কাশেম (৫০)।

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল বুধবার সন্ধ্যায় লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ওই ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৮ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Share Now