এশিয়া কাপ: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট: August 31, 2023 |
inbound3911174162299528706
print news

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণের ভেতর মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের দল।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এর আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশের একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ

পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

Share Now

এই বিভাগের আরও খবর