সিংড়ায় জালনোট প্রচলন প্রতিরোধে কর্মশালা

আপডেট: September 14, 2023 |
inbound8272685729944474725
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিস এর আয়োজনে ও সোনালী ব্যাংক পিএলসি সিংড়া শাখার সার্বিক সহযোগিতায় (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা হয়।

কর্মশালায় শতাধিক শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি সিংড়া শাখার শাখা ব্যবস্থাপক মীর শাহাদৎ হোসেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোতাহার হোসেন, সহকারী পরিচালক শাহিনুর আলম প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর