আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ

আপডেট: September 15, 2023 |
inbound8872446682576083066
print news

আজ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রিয়াজ উদ্দিন বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মুন্নাফীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

Share Now

এই বিভাগের আরও খবর