উপজেলা প্রতিযোগিতায় নুসরাত জাহান শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত

আপডেট: September 16, 2023 |
inbound2271249653572780488
print news

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন জনাব নুসরাত জাহান।

তিনি বর্তমানে ১৮৪ নং সন্ন্যাসী মাধ্যমিক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

২০১০ সালে ১২৮ নং মধ্য বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মধ্যে দিয়ে তিনি মহান শিক্ষকতা পেশায় যুক্ত হন।

করোনাকালীন সময়ে গুগলমিটে অনলাইন পাঠদান পরিচালনা করেন।

তাঁর বাবাও দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার সিনিয়র ইংরেজি শিক্ষক ছিলেন। তাঁর পরিবারে আরো অনেকই শিক্ষক।

শিক্ষাজীবনে এস এস সি ও এইচএসসি তে তিনি বিজ্ঞান বিভাগে স্টার মার্ক পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

কিন্তু পারিবারিক রক্ষণশীলতা এবং অর্থাভাবে তিনি তার পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেননি।

পরবর্তীতে তিনি ইংরেজি বিষয় নিয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। অনার্স শেষে তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী হয়।

পরে কলেজে চাকুরী হলেও শিশুদের ভালোবেসে এবং পরিবারের কারণে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ই থেকে যান।

পরিবার ও বিদ্যালয়ে শত প্রতিকূলতা সত্ত্বেও তিনি কর্তব্যকর্মে অটল ছিলেন। তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী যেন সুস্থ থেকে শিক্ষকতা পেশার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন।

Share Now

এই বিভাগের আরও খবর