মোরেলগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট: September 16, 2023 |
inbound5246703678096006164
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ সজীব শেখ (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে হোগলাবুনিয়া ইউনিয়নের নাগেরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত যুবক হোগলাবুনিয়া গ্রামের মো. মিজান শেখের ছেলে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. সাইদুর রহমান জানান, সজীব ও তার সহযোগীরা খুলনা থেকে ইয়াবার একটি চালান নিয়ে নাগেরহাট বাজারে এসেছে এমন একটি খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় সজীবকে আটক করতে পারলেও তার সাথে থাকা সহযোগীরা পালিয়ে যেত সক্ষম হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর