ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট: September 16, 2023 |
inbound1530244408379486984
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সদর উপজেলায় খাল থেকে ময়ূরী আক্তার নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নথুলল্লাবাদ ইউনিয়নের তেতুলতলা বাজার এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত কিশোরী ময়ূরী আক্তার (১৬) ওই এলাকার সৈয়দ আলী খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে ময়ূরী নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

শুক্রবার সাড়ে ১১ টার দিকে তেতুলতলা বাজারের পাশে খাল থেকে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর