ঝালকাঠিতে ৫০তম জাতীয় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট: September 16, 2023 |
inbound8835875777058730804
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীস্মকালীন জেলা পর্যায় ২ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা পর্যায় ফইনাল খেলায় ফুটবল ম্যাচে ঝালকাঠি সদর বালক দল ৪-১ গোলের ব্যাবধানে রাজাপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

দ্বিতীয় ম্যাচে ফুটবল বালিকা রাজাপুর দল ট্রাইবেকারে ১-০ গোলের ব্যাবধানে ঝালকাঠি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে একক ও দলীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা পর্যায় বিজয়ীদের পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো: শাহ আলম ও পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ শিক্ষা বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থী এবং ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দিন ব্যাপি এই প্রতিযোগীতায় বালক বালিকা ফুটবল, হ্যান্ডবলে, কাবাডি, সাঁতার, দাবায় চার উপজেলার ১০ গ্রুপ অংশগ্রহণ করে।

জেলা শিক্ষা অফিসের আয়োজনে ২য় দিনে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার, দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর