নাটোর- ৪ আসনে নৌকার ‘মাঝি’ সিদ্দিকুর রহমান পাটোয়ারী

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে নমিনেশন দেওয়ার সিদ্ধান্ত হয়।
মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সিদ্দিকুর রহমান নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক। এছাড়া তিনি বড়াইগ্রাম উপজেলার বর্তমান চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
তৎক্ষণাৎ এক প্রতিক্রিয়া আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন সকল ভেদাভেদ ভুলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
উল্ল্যেখ নাটোর ৪ মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে আসনটি শূণ্য হওয়ায় এখানে উপনির্বাচন আয়োজন করা হচ্ছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ভোট গ্রহণ হবে ১১ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর।
২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। প্রাথীদের প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর।



