বিএনপি নেত্রীর ছেলে রিংকু আসতে চায় স্বাচিপের নেতৃত্বে!

আপডেট: September 17, 2023 |
print news

রংপুর মহানগর বিএনপির মহিলা দলের সহসভাপতি মাহমুদা খাতুন ওরফে রানীর ছেলে ডাক্তার মনিরুজ্জামান রিংকু স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুর মেডিকেল কলেজ শাখার শীর্ষ নেতৃত্বে আসতে দৌড় ঝাপে এগিয়ে আছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ শাখার স্বাচিপের কমিটি ঘোষণা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আওয়ামী লীগ পন্থী ডাক্তারদের সংগঠন কেন্দ্রীয় স্বাচিপের সভাপতি জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব কামরুল হাসান মিলন।

এতে নিজের পুরানো পরিচয় গোপন করে নানা লবিং তদবিরের মাধ্যমে শীর্ষ পদ বাগিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে ডাক্তার মনিরুজ্জামান রিংকু।

ডাঃ মনিরুজ্জামান রিংকু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার মর্যাদায় স্টোর কিপার হিসেবে কর্মরত আছেন। তার মাতা মাহমুদা খাতুন ওরফে রানী বেগম রংপুর মহানগর বিএনপি মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৪ সাল থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন এর বিভিন্ন দায়িত্ব পালন করেন।
রংপুর মেডিকেল কলেজের আওয়ামী লীগ সমর্থক একজন ডাক্তার বলেন, “একজন মহানগর বিএনপির বড় নেত্রী হয়ে তার ছেলে ডাক্তার মনিরুজ্জামান রিংকু গোপনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুর মেডিকেল কলেজ শাখার বড় দায়িত্ব হাতানোর চেষ্টা করছে যা অত্যন্ত ন্যাক্কারজনক।”

এ বিষয়ে জানতে চাইলে স্বাচিব সভাপতি ডা. জামালউদ্দিন চৌধুরী জানান, আমরা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।রিংকুর বিষয় অভিযোগ আমরা যাচাই করে দেখব। অবশ্যই একটি পরিসুদ্ধ কমিটি আসবে।এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

Share Now

এই বিভাগের আরও খবর