সিংগাইরে ফিলিং স্টেশনে ওজনে কম দেয়ায় অর্থদণ্ড
আপডেট: September 21, 2023
|

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগন্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জাইল্যা এলাকায় মোহনা পাম্পে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ওজনে কম দেয়ায় অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে মোহনা নামের ওই পাম্পে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ওজনে কম দেয়ার বিষয়টি প্রশাসন জানতে পারে।
বৃহস্পতিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আব্দুল কাইয়ূম খান অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান ।
এতে ওই পাম্পের মালিকপক্ষকে ২০ হাজার টাকা অর্থদন্ড করলে তা আদায় করা হয়।


