নাটোরে দুলুর মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ

আপডেট: October 19, 2023 |
inbound1789970193502265592
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রিীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবীতে নাটোরে বিক্ষোভ-সমাবেশ করেছে যুবদল।

আজ বৃহস্পতবিার শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছির বের করা হয়।

মিছিলটি গুরুত্বপুর্ন এলাকা ঘুরে পুনরায় কার্যালয়ে সামনে ফিরে এসে সমাবেশ করে।

সমাবশে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সাধারন সম্পাদক অনিসুর রহমান আনিস, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল সালাম, সাধারন সম্পাদক সোহেল মাহামুদ, পৌর যুব দলের সভাপতি সজল, সাধারন সম্পাদক আসলাম সরদার প্রমুখ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

বক্তারা অসুস্থ নেতা দুলুকে নিঃশর্ত মুক্তির দাবী করে বলেন, দেশে আজ আইনের শাসন নাই।

আইনের শাসন থাকলে সকল মামলায় জামিনের থাকার পরও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে রাতের অন্ধকারে ডিবি পরিচয়ে তুলে নেয়ে যেত না সরকার।

তার রাজনৈতিক দূরদর্শিতাকে সরকার ভয় পায় বলে জালিমের কারাগারে তাকে আটকে রাখতে চায়। কিন্তু নাটোরবাসী চুপ করে বসে থাকবে না।

তাকে জালিমের কারাগার থেকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে আনবো

Share Now

এই বিভাগের আরও খবর