শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট: October 23, 2023 |
inbound6770555278647204662
print news

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর সভানেত্রী জনাব প্রিয়াংকা অধিকারী।

২৩ অক্টোবর (সোমবার) ঠাকুরগাঁও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মহোদয়ের সভাপতিত্বে সদর উপজেলার গোধুলী বাজার পূজা মন্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।,

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়।

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী প্রিয়াংকা অধিকারী বলেন, পুনাক সর্বদায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে থাকেন।

তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক কার্যক্রমেও সবসময় সাধারন জনগনের পাশে রয়েছে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ।

অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁও তথা বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ।

ঠাকুরগাঁও এর সকল ধর্মালম্বীর নানা শ্রেনী-পেশার মানুষ বহুকাল ধরেই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে যাচ্ছেন। আমরা একে অন্যের পরিপূরক।

সবাইকে শারদীয়া শুভেচ্ছা। আমরা চাই সকলে মিলে শারদীয় দুর্গোৎসব আনন্দে কাটাতে আর তারই বহিঃপ্রকাশ আজকের বস্ত্র বিতরণ কর্মসূচি।

এছাড়াও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঠাকুরগাঁও, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ঠাকুরগাঁও সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণসহ পুজা উয্যাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকসহ ভক্ত কুল উপস্থিত ছিলেন ।

Share Now

এই বিভাগের আরও খবর