কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: November 12, 2026 |
fgfdfg 3
print news

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।

আজ বুধবার তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে আনতালিয়ায় সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়নে যান প্রধানমন্ত্রী।

তাকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

এ সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ু বিষয়ক উদ্যোগ তুলে ধরার বিষয়ে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

Share Now