নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপডেট: October 29, 2023 |
inbound5327455052783941697
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে বিএনপি নেতা সাইফুল ইসলাম আখতার কে হত্যা র উদ্দেশ্যে গুলিসহ কুপিয়ে যখন করার অভিযোগ পাওয়া গেছে।

বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ হরতালের সমর্থনে বিক্ষোভের প্রস্তুতির পূর্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাইফুল ইসলাম আফতাবের উপরে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন।

সাইফুল ইসলাম আফতাব গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বিএনপির ডাকা হরতাল শুরু হয়েছে নাটোরে ঢিলেঢালাভাবে। বাস ও পণ্যবাহি ট্রাক সহ হালকা যানবাহন চলাচল করছে।

শহরের কয়েকটি এলাকায় দোকানপাট খুলতে দেখা গেছে। সবজি বাজারগুলোতে লেনদেন স্বাভাবিক রয়েছে। রোববার সকাল থেকে শহরের কোথাও হরতালের পক্ষে পিকেটিং চোখে পড়েনি।

তবে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা শহরের হরিশপুর বাস টার্মিনাল সহ শহরের গুরুত্বপুর্ন এলাকায় অবস্থান নিয়েছে। তারা বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ করে। এসময় তাদের কয়েকজনকে লাঠি হাতে দেখা যায়।

আইনশৃংখলা বাহিনীর সদস্যদেরও বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায় অবস্থান নিয়ে সর্তক অবস্থায় রয়েছে।

এদিকে বাস-মালিক সমিতি হরতালে বাস চলাচলের ঘোষনা দেয়ায় দু-একটি বাস নাটোর থেকে ঢাকা ও রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া সকাল থেকে অভ্যন্তরিন রুটেও বাস চলাচল করতে দেখা গেছে।

বাসটার্মিনালে কর্মরত বাস-মালিক সমিতির নিয়োজিত চেইন মাষ্টার হারুনর রশীদ জানান, অন্যদিনের মত বাস বা যাত্রির ভির নেই।

রোববার সকালে নাটোর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে দু’টি এবং রাজশাহীর উদ্দেশ্যে একটি বাস ছেড়ে গেছে। তবে অন্যান্য জেলা থেকে কোন বাস নাটোরে আসেনি।

অভ্যন্তরিন রুটের বাস চলাচল অন্যদিনের মত চলাচল করছে। এখনও পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনার খবর আসেনি বা পাওয়া যায়নি।

নাটোর বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মজিবর রহমান জানান, উত্তরবঙ্গ মোটর মালিক ফেডারেশনের নির্দেশের পর আমাদের সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

সদর থানার ওসি তদন্ত আবুল কালাম জানান, পরিবেশ স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহন চলাচল করলেও অন্যদিনের তুলনায় খুবই কম।

নাশকতা রোধে শহরের গুরুত্বপুর্ন এলাকায় আইনশৃংখলা বাহিনীর সদস্য সর্তক অবস্থায় রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর