লালমনিরহাটে বিএনপি কার্যালয় ভাংচুর, নিহত ১

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। জেলায় পৃথক ঘটনায় আহত ৬।
আজ রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় বিএনপি আওয়ামীলীগের সংঘর্ষ হয় এতে জাহাঙ্গীর আলম নামের একজন আওয়ামীলীগ কর্মীর মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীর আলম এঘটনায় আরও দুই জন আশংকাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপি’র ডাকা সকাল সন্ধ্যা হরতাল সমর্থনে মিছিল করে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপি।
একই সময় হরতাল বিরোধী শান্তি মিছিল বের করে উপজেলা আওয়ামীলীগ। মিছিলটি বুড়িরবাজার মসজিদ এলাকায় আটকে দেয় পুলিশ।
এ সময় বিএনপি অফিস থেকে আওয়ামীলীগ ও পুলিশকে লক্ষ করে ঢিল ছুড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় আওয়ামীলীগের মিছিলটি ধাওয়া দিলে বিএনপি পিছু হটলে তাদের দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুর করে শান্তি মিছিলের নেতাকর্মীরা।
এতে অফিসের চেয়ার টেবিল ও নেতাদের বিলবোর্ড পোষ্টার ভেঙে ফেলা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
একই সময় লালমনিরহাট শহরের মিশন মোড়, বড়বাড়ি ও মহেন্দ্রনগর বাজারে হামলা পিকেটিং করে পুলিশের দুইটিসহ ৫টি মোটর সাইকেল ভাংচুর করে বিএনপি’র নেতাকর্মীরা।
এতে ৬জন আহতের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় কোন মন্তব্য করেনি পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে একাধিক বার ফোন করেও তিনি ফোন রিসিভ করেননি।













