হরতালের প্রতিবাদে হাতীবান্ধায় আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা আ.লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, পাটিকাপাড়া ইউপি মজিবুল আলম সাদাত, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, ডাউয়াবাড়ি ইউপি চেয়ারম্যান অ্যাড. মশিউর রহমানসহ হাতীবান্ধা উপজেলা আ.লীগের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা আ.লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন ও তৃণমূল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলা করার আহ্বান জানান।



