আড়াইহাজারে তিন পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে জখম

আপডেট: October 31, 2023 |
inbound7042744101570433135
print news

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহন হয়েছেন।

বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে ও একজনকে পিটিয়ে জখম করেছেন অবরোধকারীরা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই পুলিশ সদস্যদের জখম করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ ও মিছিল করে।

এ সময় বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে ও একজনকে পিটিয়ে জখম করা হয়।

এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা। পরে টিয়ারশেল ও রবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জখম দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির খশরু জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে আহত পুলিশদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিএনপির তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর