হিমাগারের আলু ২৬-২৭ টাকায় বিক্রি কার্যকরে ডিসিদের নির্দেশ

আপডেট: October 31, 2023 |
inbound891663476804401230
print news

হিমাগারের আলু বুধবার থেকে সরকার নির্ধারিত দাম (২৬-২৭ টাকা) কার্যকর করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর বিক্রয়মূল্য ২৬ থেকে ২৭ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার।

কিন্তু সরকার নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রি করা হচ্ছে না। এমন পরিস্থিতিতে সোমবার (৩০ অক্টোবর) আলু আমদানির অনুমতি দেয় সরকার।

এদিকে আলুর দাম নিয়ন্ত্রণে কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। খুচরা ব্যবসায়ীদের দাবি, আড়ত থেকে তাদের বেশি দামে কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে এ দামে বিক্রি করছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর