ফেনীতে এক ঘন্টার প্রতীকী চেয়ারম্যান ফাহিতা

আপডেট: October 31, 2023 |
inbound3560344881671212329
print news

ফেনী জেলা প্রতিনিধি: নারীর ক্ষমতায়ন উদ্বুদ্ধকরণে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ও এনসিটিএফ ফেনীর আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে ফেনীতে গার্লস টেকওভারের মাধ্যমে ফেনীতে এক ঘন্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন জেলা এনসিটিএফ’র যুগ্ম সাধারণ সম্পাদক ফাতিহা জান্নাত।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল থেকে প্রতীকী দায়িত্ব নিয়ে ১ ঘন্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ফাহিতা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় মানুষের ধারণা ছিল, নারীরা শুধু বাড়ির আঙ্গিনায় থাকবে, রান্নাবান্না করবে, স্বামীর খেদমত বা ছেলে-মেয়েদের বড় করে তুলবে।

কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভুল ভেঙে দিয়েছেন। আজকে আমরা ২০৪১ সালের মধ্যে সম্ভাবনাময় একটি উন্নত বাংলাদেশের কথা ভাবছি।

সেটি কি নারীদের বাদ দিয়ে ভাবা যায়। আজকের এ শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্বে দিবে।

প্রতীকী দায়িত্ব নিয়ে এনসিটিএফ যুগ্ম সাধারণ সম্পাদক ফাতিহা জান্নাত বলেন, প্রতীকী হলেও এটি জীবনের অনেক বড় পাওয়া।

দেশে কন্যা শিশুরা এখন পিছিয়ে নেই। এ প্রতীকী দায়িত্ব আমাকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিবে। বিশেষ করে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করবে।

তিনি বলেন, প্রতীকী দায়িত্ব ছাড়া ভবিষ্যতে যদি বাস্তবিক উপজেলা চেয়ারম্যান হতে পারি শিশুদের অধিকার রক্ষায়, অসহায় মানুষের পাশা দাঁড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা, সোনাগাজী উপজেলার উপকূলের শিশুদের সুযোগ সুবিধা নিশ্চিত সহ মানুষের কল্যাণের জন্য কাজ করব। এসময় তিনি শিশু অধিকার রক্ষায় বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন।

ইয়েস বাংলাদেশ এর ফেনী জেলা স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান মুরাদের সঞ্চালনায় এনসিটিএফ ফেনীর কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা ও স্থানীয় সাংবাদিকরা উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর