সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি

আপডেট: November 1, 2023 |
inbound955801764140094465
print news

সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলু আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত ২৮টি আবেদনের বিপরীতে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে সকালে দেশের সব কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত দামে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (১ নভেম্বর) থেকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে।

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু বিক্রয় না হওয়া এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কৃষি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আলুসহ তিন পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৬-২৭ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা মূল্যে বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর