আক্কেলপুরে পরিবারের উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

আপডেট: November 2, 2023 |
inbound6322289043984009692
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পূর্ব রাজকান্দা গ্রামে পরিবারের সঙ্গে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) পূর্ব রাজকান্দা গ্রামের মোঃ ইদার হোসেনের পুত্র মোঃ রতন হোসেন(১৮) তার নিজ বাড়ির শয়নকক্ষে ফ্যানের পাখার সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে গভীর রাতে আত্মহত্যা করেছে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রতন এর বাবা তাদের পালিত ছাগল বিক্রির উদ্দেশ্যে আক্কেলপুর কলেজ বাজারে নিয়ে যাওয়ার জন্য বললে রতন নিয়ে যেতে চায়নি।

তাই তার বাবা রতনের সাথে রাগারাগি করে। ধারনা করা হয় উক্ত রাগারাগিকে কেন্দ্র করে রতন তার নিজ বাড়ির শয়নকক্ষে ফ্যানের পাখার সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে গভীর রাতে আত্মহত্যা করে।

আজ সকাল ৮ টায় রতনের দাদি ঘরের দরজা খুলে দেখতে পায়, রতন ফ্যানের সাথে ঝুলছে। এসময় চিৎকার করলে পরিবারের লোকজন এসে সাথে সাথে রতনকে ফাঁস থেকে নামিয়ে ফেলে এবং আক্কেলপুর থানা পুলিশকে খবর দেয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর