আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট: November 4, 2023 |
inbound2291974285251129061
print news

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জমান চৌধুরী বাবুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (৪ নভেম্বর)।

এ উপলক্ষে তার পরিবার, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো দিনব্যাপী কর্মসূচি পালন করবে।

কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কোরআন, মিলাদ মাহফিল, কবর জেয়ারত, বিশেষ মোনাজাত, পুষ্পমাল্য অর্পণ ও তবারুক বিতরণ।

আখতারুজ্জামান চৌধুরী বাবু দীর্ঘ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন চারবার।

নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পাট বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

১৯৪৫ সালে আনোয়ারার হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম নুরুজ্জামান চৌধুরী। মাতা খোরশেদা বেগম।

১৯৫৮ সালে পটিয়া হাইস্কুল থেকে এসএসসি পাস করে নটরডেম কলেজে ভর্তি হন আখতারুজ্জামান বাবু।

পরে ইলিনয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নিউইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।

১৯৬৭ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আনোয়ারা ও পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদ সদস্য হন।

মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে যান এবং প্রবাসী বাংলাদেশ সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্য ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর