ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আপডেট: November 4, 2023 |
inbound6344051610084323226
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আজ শনিবার (৪ নভেম্বর) উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩।

এ উপলক্ষে আজ সকালে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা কমিটি, ফরিদপুর এর আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

প্রথমে কমিউনিটি পুলিশিং শ্লোগান সম্বলিত রঙ বেরঙের বেলুন এবং ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ এবং ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম।

এর পরে সুসজ্জিত মোটর শোভাযাত্রা ও মনোমুগ্ধকর ব্যান্ড পার্টির তালে তালে র‍্যালিটি পুলিশ লাইন্স, ফরিদপুর হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্স এ এসে শেষ হয়।

র‍্যালি শেষে পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যদের কন্ঠে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

ফরিদপুরের পুলিশ সুপারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক।

এসময় তিনি বলেন –‘ চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারত্ব বেড়েছে।

সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।’

বক্তারা সমাজ কে অপরাধ মুক্ত রাখতে পুলিশ-জনতা সকলকে একযোগে কাজ করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহবান জানান।

এ অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে বিশেষ পুরষ্কার প্রদান করার হয় ফরিদপুর কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান’কে, কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে জেলা প্রশাসক, ফরিদপুরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে এসআই(নি:) চম্পক বড়ুয়া, মধুখালী থানা, ফরিদপুরকে পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় র‍্যালিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শাহজাহান, প্রফেসর ও সভাপতি, কমিউনিটি পুলিশিং জেলা কমিটি, ফরিদপুর, জনাব নূর মোহাম্মদ মোল্যা, বিপিএম, পুলিশ সুপার (অবঃ) ও সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং জেলা কমিটি, ফরিদপুর, জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর