মুঠোফোনে প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া করে প্রাণ দিলেন গৃহবধূ

আপডেট: November 4, 2023 |
inbound4910756859275332226
print news

ফেনী জেলা প্রতিনিধি : প্রবাসী স্বামীর সাথে মুঠোফোনে ঝগড়া করে প্রাণ দিলেন গৃহবধূ।

ফেনীতে মর্জিনা আক্তার নিশি (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে ফেনী সদর উপজেলার উত্তর ছনুয়া গ্রামের নতুন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ নিশি ওই বাড়ির দুবাই প্রবাসী ওমর ফারুক টিপুর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, ৭/৮ বছর আগে একই ইউনিয়নের টঙ্গী পাড়া এলাকার মাঝি বাড়ির নুরুজ্জামানের মেয়ের সাথে প্রবাসী টিপুর সামাজিক ভাবে বিয়ে হয় ।

ওই দম্পতির ৬ বছরের একটি ছেলে রয়েছে। শনিবার তার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গৃহবধূর চাচা তাজুল ইসলাম বলেন, বেশ কিছুদিন যাবৎ স্বামীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিলো তার। শুক্রবার রাতেও তার স্বামীর সাথে মোবাইলে তর্ক-বিতর্ক হয়। রাতে একমাত্র ছেলের সাথে ঘুমাতে যায় নিশি।

সকালে ছেলের ঘুম ভাঙার পর মায়ের মরদেহ ঝুলে আছে দেখে আশপাশের লোকজনকে খবর দেয় সে। পারিবারিক কলহের জের ধরে নিশি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন তার চাচা তাজুল ইসলাম।

ফেনীর বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর