গাজীপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট: November 4, 2023 |
inbound7444484473312399147
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শ্লোগানে নানা আয়োজনে গাজীপুরে পালিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। পরে জেলা প্রশাসকের নাট মন্দিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা সাদ্দাম হোসেন,জেলা প্রশাসকহ সফল সমবায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরে শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও স্মারক প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর