কেন্দুয়ায় আ.লীগের উন্নয়ন ও শান্তি মিছিল অনুষ্ঠিত

মো: হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: বিএনপি-জামাতের হরতাল-অবরোধের নামে অরাজকতা, মানুষ হত্যা, অগ্নিসংযোগ, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা, সাধারণ মানুষের পথরোধ এবং দেশের উন্নয়ন ব্যহত করার হীন ষড়যন্ত্রের প্রতিবাদে।
নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে উন্নয়ন ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে উন্নয়ন ও শান্তি মিছিল করেছেন নেত্রকোনা-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল মতিন এর পক্ষে দলীয় নেতাকর্মীরা।
মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি পৌরশহরের এডভোকেট আব্দুল মতিন এর বাসভবন আয়েশালয় থেকে বেড় হয়ে পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুইঁয়া জামানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইরাস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুইঁয়া প্রমুখ।













