গাজায় ১০টি পরিবারের জন্য এক কেজি পনির জোগাড় করতেই হিমশিম খাচ্ছে

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি গাজায় পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে তারা কী ধরণের চ্যালেঞ্জের মুখে পড়ছে তা জানতে।
অক্সফাম আলহাসান সোয়াইরযো নামে এক ফিলিস্তিনি যিনি এই সংস্থাটিতে কাজ করেন তার একটি ভয়েস বার্তা পাঠিয়েছে। যেখানে ওই ব্যক্তি খাবার সংগ্রহ করতে গিয়ে যেসব সমস্যার মুখে পড়েন তা বর্ণনা করেছেন।
আলহাসান বলেন, আল-শিফা হাসপাতালের কাছে তিনি যে ১০টি পরিবারকে আশ্রয় দিয়েছেন তাদের জন্য এক কেজি পনির জোগাড় করতে হিমশিম খেকে হয় তাকে।
তিনি জানান, তিনি মানুষকে খাবারের জন্য বন্ধ থাকা সুপারমার্কেটে হামলা করতে দেখেছেন।
তিনি আরো বলেন, তিনি আশঙ্কা করছেন, পুলিশ বা কোন নিরাপত্তা বাহিনী না থাকায় এই অবস্থা চলতে থাকলে আসছে কয়েক দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়বে।
তিনি বলেন, শত শত নারী ও শিশু হাসপাতালের কাছে রাস্তায় ঘুমাচ্ছে। তাদের কাছে খাবার নেই, পানি নেই, টয়লেট নেই। হাসপাতালের টয়লেট ব্যবহার করতে হলে তাদেরকে অন্তত তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়।













