নেছারাবাদ প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

আপডেট: November 11, 2023 |
inbound7690632461507726503
print news

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় শুভ উদ্বোধন হয়েছে নেছারাবাদ প্রেসক্লাবের নতুন কার্যালয়।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মিয়ারহাট বন্দরের ইসলামী ব্যাংক সংলগ্ন প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

নেছারাবাদ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিবেদক তরিকুল ইসলাম তারেক এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ২ নং সোহাগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ, দৈহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু , নেছারাবাদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা ও ৭১ টিভির উপডেলা প্রতিনিধি দেবাশীষ মন্ডল আশীষ সহ প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নেছারাবাদ প্রেসক্লাবের গুরুত্ব অপরিসীম।

দেশের স্বনামধন্য একাধিক পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়া এই ক্লাবে কাজ করছে।

সরকারের ভালো দিক এবং ভুলগুলো তুলে ধরে দেশের উন্নয়নে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর