মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট: November 12, 2023 |
inbound7946019195279945636
print news

রাজধানীর মিরপুর-১০ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

রোববার দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস বাসে আগুন লাগার সংবাদ পায়। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট যাচ্ছে।

এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার সকাল থেকে ঢাকাসহ সারা দেশে চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

অবরোধের সমর্থনে শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীতে ৭টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Share Now

এই বিভাগের আরও খবর