বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি মূলক জরুরি সভা অনুষ্ঠিত

আপডেট: November 17, 2023 |
inbound5661583854998224515
print news

বরগুনা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাত সাড়ে ৯টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহঃ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা।

বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সভায় জেলা প্রশাসক মোহঃ রফিকুল ইসলাম বলেন, রাত পৌনে নয়টায় দুর্যোগ মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে জরুরি সভার আয়োজন করা হয়েছে।

রাতে দুর্যোগ বেড়ে গেলে যাতে তাৎক্ষনিক যোগাযোগ করা যায় সেজন্য প্রস্তুতি রাখতে সকল কে প্রস্তুত থাকার আহবান জানান। অতি সম্প্রতি ঘূর্ণিঝড় মোকাবিলা করতে জেলা প্রশাসনের আগাম প্রস্তুতি রয়েছে।

তবে এই মুহূর্তে যে সকল মাছ ধরা ট্রলার সাগরে রয়েছে তাদের ফিরিয়ে আনতে সভায় জেলা মৎস বিভাগ ও ট্রলার মালিকদের নির্দেশনা দেন।

এছাড়া দুর্যোগের কোন ঘটনা হলে স্হানীয় জন প্রতিনিধিদের কে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার আহবান করা হয়।

উল্লেখ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে বরগুনার উপকূল জুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি ও বাজারি বৃষ্টি শুরু হয়ে রাত পর্যন্ত অব্যাহত রয়েছে। আকাশ মেঘলা থাকায় সারা দিন একবারও রোদের দেখা মেলেনি।

Share Now