নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: চুন্নু

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি (জাপা)। সরকার ও নির্বাচন কমিশনের কথায় আশ্বস্ত হওয়ায় দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে।
বুধবার জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে সমঝোতা বা আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী থাকবে।
ইসির ঘোষণা অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন হবে। তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
