গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন

আপডেট: November 23, 2023 |
inbound7387809177838540199
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় পোশাক কারখানার সুতাবাহী দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ আগুনের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল।

কাভার্ডভ্যান দুটি গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ৮/১০জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে এবং পেট্রল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Share Now