সৌদি আরব গেলেন সেনাপ্রধান

আপডেট: November 25, 2023 |
inbound8013137617854343349
print news

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ শনিবার (২৫ নভেম্বর) সৌদি আরব গি‌য়ে‌ছেন। দেশটির ক্রীড়া মন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আলফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তি‌নি।

আইএস‌পিআর থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, সফরকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আগামীকাল রোববার ও তার পর‌দিন সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সৌদি আরবে অনুষ্ঠিতব্য সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করবেন।

এছাড়া সেখানে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল এ্যাসেম্বলীতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থে‌কে আসা প্রতিনিধিদের সাথে বৈঠকে অংশগ্রহণ কর‌বেন এবং পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮ নভেম্বর সকালে দেশে ‌ফির‌বেন।

Share Now

এই বিভাগের আরও খবর