পশ্চিমাদের মতো ভোট নিয়ে মাথাব্যথা নেই দিল্লির: পররাষ্ট্রসচিব

আপডেট: November 26, 2023 |
inbound3471279634170546733
print news

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য বাংলাদেশ সমর্থন করে না বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

দেশের অভ্যন্তরীণ ইস্যুতে তৃতীয় দেশের মন্তব্য অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাসুদ বিন মোমেন।

ভোটের আগে তিনদিনের ভারত সফর শেষে গতকাল দেশে ফিরেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের ঢাকা-নয়াদিল্লি দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে পররাষ্ট্রসচিব আরও বলেন, ‘এই সরকারের সুষ্ঠু নির্বাচনের অঙ্গিকারে ভারত আশ্বস্ত।’

এসময় পশ্চিমাদের মতো ভোট নিয়ে দিল্লির মাথাব্যথা নেই বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, ‘নির্বাচনের আগে বাংলাদেশ-ভারত সীমান্তে যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে সেক্ষেত্রে সতর্ক অবস্থানে থাকবে বিজিবি ও বিএসএফ।’

পিকে হালদারকে নিয়ে প্রশ্নের উত্তরে মাসুদ বিন মোমেন বলেন, ‘এ বিষয়ে আলোচনা হয়েছে এবং এটি এখন ভারতে বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।’

ভারতের ভিসা পেতে যে জট দেখা দিয়েছে তা ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এক্ষেত্রে নয়াদিল্লি থেকে দ্রুত সমাধানের আশ্বাস মিলেছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রসচিব।

Share Now

এই বিভাগের আরও খবর