বগুড়ায় এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে এপিবিএন স্কুল এন্ড কলেজ

আপডেট: November 27, 2023 |
inbound3826521464689014100
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ায় জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল কলেজ সেরা হয়েছে।

inbound7264489972216305698

দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় অবস্থানে সরকারি আজিজুল হক কলেজ।

inbound2548585797923286395

অনেক কলেজ শতভাগ পাশের তালিকায় না থাকলেও বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, আরডিএ স্কুল এন্ড কলেজ, টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ, এসওএস পাবলিক স্কুল এন্ড কলেজ, এসওএস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ এবং বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।

inbound8632455508642327886

এ বছর বগুড়ায় ৬২টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩৪ হাজার ৪০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজে ৪১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। শতভাগ পাশের পাশাপাশি জিপিএ- ৫ পেয়েছেন ৩৪৯ জন, যা শতকরা ৮৫ দশমিক ১৩ শতাংশ।

বিয়াম মডেল স্কুলে এন্ড কলেজে ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। এদের মধ্যে ২২৮ জন জিপিএ- ৫ পেয়েছেন,যা শতকরায় ৮৫ দশমিক ৭ শতাংশ।

সরকারি আজিজুল হক কলেজ থেকে এবার এক হাজার ৩৩৪ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পাশ করছেন এক হাজার ৩৩৩ জন। পাশের হার ৯৯ দশমিক ৯৩ শতাংশ এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮ জন, যা শতকরায় ৭৫ দশমিক ৩৩ শতাংশ।

টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১১০ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছেন। এদের মধ্যে ৬৫ জন জিপিএ-৫ পেয়েছেন, যা শতকরায় ৫৯ দশমিক ৯ শতাংশ।

বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে ৭০৬ জন পরীক্ষা দিয়ে,পাশ করেছে ৭০৫ জন। পাশের হার ৯৯.৮৬ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩১৪ জন, যা শতকরায় ৪৪ দশমিক ৪৭ শতাংশ।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এবার ৩২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৫ জন, যা শতকরায় ৩৮ দশমিক ১০ শতাংশ।

inbound6266710762244534826

বগুড়া আরডিএ ল্যাবরেটারী স্কুল এন্ড কলেজ থেকে এবার মোট ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন, যা শতকরায় ১৬ দশমিক ৬৭ শতাংশ।

সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ থেকে এবার এক হাজার ৪৮৭ জন যাত্রী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে এক হাজার ৪২৭ জন। পাশের হার ৯৫ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে ৪৫৮ জন।

সরকারি শাহ সুলতান কলেজ থেকে এবার এক হাজার ৪১৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। পাশ করেছে এক হাজার ৩৯৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬১৭ জন।

Share Now

এই বিভাগের আরও খবর