মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৯

আপডেট: November 28, 2023 |
inbound6563011380357746677
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি এক হাজার ২২৭ পিস ইয়াবা, ৫ কেজি ১৬৫ গ্রাম গাঁজা, ৩৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ২ বোতল ফেনসিডিল ও ২৩০ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর