জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট: October 14, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া, র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন জয়পুরহাটের আয়োজনে দিবসটি উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা শিক্ষা অফিসার আযিযুল হাকিম এবং ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক শরীফুল ইসলাম, ওয়্যারহাউস ইন্সপেক্টর রুবেল রানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয়, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা হয়।

আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Share Now