সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই

বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান মারা গেছেন।
বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।
গুণী এই কূটনীতিক এই হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. স্বপন চন্দ্র ধরের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন।
আজ ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে সিসিইউতে নেয়া হলেও আর ফেরানো যায় নি বলে জানিয়েছে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা বরেন চক্রবর্তী।
তার নামাজে জানাজা বাদ মাগরিব ধানমন্ডি ৭ নং রোড সংলগ্ন বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।
ওয়ালিউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একজন গবেষকও ছিলেন।












