হবিগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৩

আপডেট: December 14, 2023 |
inbound4451931747913225697
print news

হবিগঞ্জ-চুনারুঘাট সড়কে ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাহেস্তাগঞ্জ-চুনারুঘাট আঞ্চলিক সড়কে চানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম (২৫), রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগরের ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।

চুনারুঘাটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২টার দিকে সাহেস্তাগঞ্জ-চুনারুঘাট আঞ্চলিক সড়কে চানভাঙ্গা এলাকায় একটি ট্রাক ওই যাত্রীবাহী টমটমকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতলে নিলে সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

Share Now

এই বিভাগের আরও খবর