নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

আপডেট: December 16, 2023 |
inbound3973000737085054951
print news

১ মাস ২০ দিন পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করবে দলটি।

বিজয় শোভাযাত্রায় যোগ দিতে কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। তবে কার্যালয় এখনো বন্ধ রয়েছে।

গত ২৮ শে অক্টোবর সমাবেশের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ হয় এবং এই এলাকায় নেতাকর্মীদের দেখা মেলেনি।

এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে বিজয় র‌্যালি শুরু হবে, যা শেষ হবে মগবাজারে গিয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই দুই শতাধিক বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন।

অত্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে সকালে একটি পিকআপ এ সাউন্ড সিস্টেম ব্যবহারের জন্য মাইক নয়াপল্টনে আনা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর