বিএনপির হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে : হানিফ

আপডেট: December 19, 2023 |
inbound2222063278129415784
print news

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। এতে নির্বাচন বাধাগ্রস্ত হবে না, উৎসবমুখরই হবে।

২০১৪ সালের নির্বাচনের পর থেকে এদেশে বহুবার আরব বসন্তের গল্প শোনানো হয়েছে। আরব বসন্তের স্বপ্ন আরবেই দেখতে হবে। বাংলাদেশে এ স্বপ্ন বাস্তবায়িত হবে না।

হানিফ নির্বাচনী প্রচারণায় বের হওয়ার আগে আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন।

সোমবার নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে হানিফ কুষ্টিয়া শহরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় জেলা আওয়ামী লীগের নেতারা অংশ নিচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর