উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন : সোহাগ

আপডেট: December 21, 2023 |
inbound1910437789316572031
print news

বাগেরহাট প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের তৃতীয় দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ নির্বাচনী পথ সভার আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা গফ্ফার হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড শাহ ই আলম বাচ্চু,পৌরসভা মেয়র এ্যাড.এস এম মনিরুল হক,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে বলইবুনিয়া,হোগলাবুনিয়া ও বহরবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীকের পক্ষে আরও তিনটি পথসভা অনুষ্ঠিত হয়।

Share Now