বাগেরহাটে সাংবাদিকদের সাথে শেখ তন্ময়ের মতবিনিময়

আপডেট: December 24, 2023 |
inbound4814047929922568340
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট প্রেস ক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী শেখ তন্ময় মত বিনিময় করেন।

শনিবার (২৩ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ বাগেরহাটের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন।

সাংবাদিক নেতারা বাগেরহাটে একটি মেডিকেল কলেজ এবং একটি পূর্নাঙ্গ বিশ্ব বিদ্যালয়,স্টেডিয়ামের পাশ থেকে একটি কানেকটিং রাস্তা বের করা যায় কিনা সেই দাবী জানান।

সেই সাথে বাগেরহাট আওয়ামীলীগে একটি মিডিয়া সেল গঠনের আহবান জানান যাতে সাংবাদিকরা বাগেরহাটের উন্নয়নের তথ্য গুলো জেনে সঠিক ভাবে রিপোর্ট করতে পারে।

শেখ তন্ময় তার বক্তব্যে বলেন, কচুয়া উপজেলায় কিছু খাল এবং রাস্তার সংস্কার করতে হবে।

বাগেরহাট পৌর এলাকায় অপরিকল্পত ভাবে খালের জায়গা ভরাট করে স্থাপনা তৈরীর কারনে খাল পুনঃখননে বাঁধা বিপত্তি আসে।

তারপরও তুলনামূলকভাবে বাগেরহাটে সে সংখ্যাটা নগন্য। আগামী নির্বাচনে জনগনের রায় নিয়ে বিজয়ী হলে বাগেরহাট শহরের পানি নিস্কাসনে খাল পুনঃখনন ও রাস্তা মেরামত সহ সকল দাবী পুরনে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সাবেক এমপি মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক,নকিব নজিবুল হক নজু, ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, শেখ বশিরুল ইসলাম, আক্তারুজ্জামান বাচ্চু, এম.এ মতিন, প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি,সহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now