নিখিল বলেন, বঙ্গবন্ধুকন্যার প্রতীক নৌকা প্রতীক। এই নৌকাই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে।
এ দেশের মানুষ নৌকা ছাড়া অন্য প্রতীকে ভোট দেবে না : নিখিল

অন্য প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যারা অভিযোগ করেছে যে আমার কর্মীরা তাদের এজেন্ট বের করে দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন, কোন বুথ থেকে আমার কর্মীরা তাদের এজেন্টকে কখন বের করে দিয়েছে।’
মহানগর উত্তর আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যদি মহানগর উত্তরের নেতাই হবেন বা আওয়ামী লীগ করবেন তাহলে ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামির আপন ভাগিনা কেটলি মার্কা প্রতীকে নির্বাচন করতে পারতেন না।’
প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে নিখিল বলেন, ‘আমি অনুরোধ করব, যারা যারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সবারই পূতঃপবিত্র দায়িত্ব এই নির্বাচনকে ঘিরে যেন বঙ্গবন্ধুকন্যা সরকার, নির্বাচন কমিশন এবং দেশকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেদিকে সজাগ থাকা।








