বিএনপি-জামায়াতের নির্বাচন ঠেকানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে : দীপু মনি

আপডেট: January 7, 2024 |
boishakhinews 57
print news

 

চাঁদপুর-৩ আসনে নৌকার প্রার্থী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে বিএনপি-জামায়াতের। কারণ, মানুষ শান্তি এবং গণতন্ত্র বিশ্বাস করে। যে কারণে নারী ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রগুলোতে ছুটে যাচ্ছে।

আজ রবিবার নির্বাচনের দিন ডা. দীপু মনি তার নিজের ভোট প্রদান করে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘আজ কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি প্রমাণ করে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে কতটা আগ্রহ এবং উচ্ছ্বাস রয়েছে। তাই বিএনপি নাশকতা করে, মানুষ পুড়িয়ে মেরেও এই নির্বাচন বানচাল করতে পারেনি।’

আজ বেলা পৌনে ১২টায় ডা. দীপু মনি তার নিজ গ্রাম সদর উপজেলার কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন। এ সময় নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন তিনি।

পরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এ সময় জয়ের ব্যাপারে নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে অভিব্যক্তি প্রকাশ করেন।

Share Now