আমি মূলত জয় বাংলার লোক: শাহজাহান ওমর

আপডেট: January 10, 2024 |
শাহজাহান ওমর
print news

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি হিসেবে প্রথম ধাপে শপথ শেষে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান ওমর তার প্রতিক্রিয়ায় বলেছেন, মূলত আমি জয় বাংলার লোক।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি।

আমাকে প্রধানমন্ত্রী ডেকেছে তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক বলে জানান তিনি।

Share Now