ভারতের কর্ণাটকের কিকস্টার্ট ক্লাবে খেলবেন সাবিনা খাতুন

আপডেট: January 12, 2024 |
boishakhinews 124
print news

ভারতের নারী ফুটবল লিগের ক্লাব কিকস্টার্ট থেকে প্রস্তাব পেয়েছেন সাবিনা খাতুন। বাংলাদেশ দলের অধিনায়কও কর্ণাটকের দলটিতে খেলতে বেশ আগ্রহী। এরই মধ্যে ভারতে যাওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এই ফরোয়ার্ড।

তবে ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় খানিকটা চিন্তিত সাবিনা, ‘প্রস্তাব পেয়েছি চার দিন আগে।

 

ভিসার কাগজ জমা দিয়েছি গতকাল (বুধবার)। ওরা (কিকস্টার্ট) চাচ্ছে ১৭ জানুয়ারির মধ্যে যেন যেতে পারি। যদি না পারি তাহলে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে।’ ডিসেম্বরে শুরু হওয়া লিগে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতে কিকস্টার্ট আছে পয়েন্ট টেবিলের দুইয়ে।

 

বিদেশি কোটায় নেপালের দুই মিডফিল্ডার প্রীতি রায় ও দীপা সাহী খেলছেন এই দলে।

Share Now

এই বিভাগের আরও খবর