ময়মনসিংহে রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় যুবক আটক

আপডেট: January 12, 2024 |
inbound583897457439801083
print news

কামরুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ ১২ জানুয়ারি শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া এলাকায় রেললাইন স্লিপারের ক্লিপ খুলে নেওয়ার সময় আশিকুর রহমান আশিক (২৭) নামের এক যুবককে স্থানীয় চেয়ারম্যান আনসার সদস্যদের সাথে নিয়ে আটক করেছেন।

আটক কৃত আশিকুর রহমান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের নজরুল ইসলামের পুত্র।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গাীর আলম প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচটি ক্লিপসহ একজনকে আটক করা হয়েছে বলে গফরগাঁও রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ি থেকে আমাকে জানানো হয়েছে। তবে, তাকে এখনো থানায় নিয়ে আসা হয়নি।

ময়মনসিংহের (গফরগাঁও ইউনিয়ন পরিষদ) এর চেয়ারম্যান মো. শামসুল আলম খোকন প্রতিবেদককে বলেন ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার খবর পেয়ে আমি ও আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করি।

এ বিষয়ে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আটক যুবকের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর