জন্মদিনের আনুষ্ঠানিকতা পরিহার করে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: জন্মদিনের আনুষ্ঠানিকতা পরিহার করে নিজের বৃত্তির টাকায় শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন আহনাফ শাফিন নামের এক মেডিকেল শক্ষার্থী।
শাফিন ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
১২ জানুয়ারি (শুক্রবার) ঠাকুরগাঁও এসএসসি ৮৯ ব্যাচ এর আয়োজনে জেলা উদীচী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পৌর প্যানেল মেয়র সুদাম সরকার, শিল্পপতি বাবলুর রহমান,চেম্বার অফ কমার্সের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব আলমগীর,অধ্যক্ষ জয়নাল আবেদীন,জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,কবি গোলাম সারোয়ার সম্রাট,সাংবাদিক আনিসুর রহমান মিঠু,গোলাম ফারুক,সহকারি অধ্যাপক নাজমুল ইসলাম,শিক্ষক ফারজানা লুসি,জয়ন্তী দেবনাথ, রুবিনা, যুব উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান রাজু,এনজিও কর্মকর্তা তাহাজ্জেদ হুসেন নোবেলসহ অন্যান্যরা।
শাফিন জানান,ঠাকুরগাঁও এসে এখানে প্রচন্ড শীতের কারনে অনেক অসহায় শীতার্ত মানুষ চোখে পড়ে।
ইতোপূর্বে আমার জন্মদিন বেশ ধুম-ধাম করে পালন করা হতো। কিন্তু এবার এলাকার শীতার্ত মানুষের কথা ভেবে জন্মদিনের আনুষ্ঠানিকতা পরিহার করে মেডিকেলের বৃত্তির অর্থদিয়ে শীতার্তদের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সামর্থ্য অনুযায়ী অসহায়-শীতার্তদের পাশে দাঁড়ানোই জন্মদিন উদযাপনের সার্থকতা বলে জানান শাফিন।













